পোস্টগুলি

কচ্ছের বুনো গাধা ।

ছবি
  কচ্ছের বুনো গাধা । বামাপদ গঙ্গোপাধ্যায় ।    কচ্ছের রণে বুনো গাধা দেখার জন্য খুব সকালে বেরিয়ে ছিলাম আমেদাবাদ থেকে । অনেকেই বলেছিলো গাধা দেখার কি আছে ? গাধা কি কখনো দেখনি ? একটা ইতর শ্রেণী জীব দেখার জন্য আর যাই হোক এতো দূর আসা যায় ? আমি তাদের বলি কেন রে ভাই সিংহ দেখতে কেনিয়া যাও কেন ? যুক্তি তক্কো গপ্পো যাই থাক না কেন আমি দেখতে যাব এমন এক জীবকে পৃথিবীতে আর কোথাও তাকে দেখা যায় না । যাদের দেখতে অনেকটা ঘোড়ার মত বুদ্ধিটা আসলে গাধার মত !  করোনার পর এই প্রথম এলাম আমেদাবাদে । এক-চোখে কিছুই বুঝলাম না দু বছরে কতটা পাল্টে গেছে শহরটা । তবে একটা জিনিস পাল্টেছে ! কাটিং চা আর পাওয়া যায় না । করোনার ভয়ে এখন আর ডিশ ব্যবহার করা হয় না তার বদলে কাগজের কাপে চা দেয়া হচ্ছে । গুজরাটে ভোর হয় অনেক দেরিতে । বের হবার কথা সকাল ৮ টায় আকাশের দিকে তাকিয়ে দেখি মনে হয় ভোর ৬ টা।আসলে তখনই সকাল ৮ টা ছুই ছুই । বড্ড দেরি হয়ে গেল । সবরমতি নদী যখন পার হলাম তখন ঘড়িতে নটা বাজে ।২০২১ ডিসেম্বর মাস শীতের কোন আদর গায়ে নেই গাড়িতে বসে মনে হচ্ছিল জানালাটা একটু খুলে দি,আশ্রম রোড থেকে সবরমতী বাতাস একটু বুকে...

সুন্দরবন

ছবি
বনের মধ্যে লুকানো বন  সুন্দরবন  বামাপদ গঙ্গোপাধ্যায় ।  ' মেঘলা দিনে দুপুরবেলা যেই পড়েছে মনে চিরকালীন ভালোবাসার বাঘ বেরুলো বনে ... আমি কাছে গেলাম, পাশে বসলাম,মুখে বললামঃ খা আঁখির আঠায় জড়িয়েছে বাঘ ,নড়ে বসছে না । '   শক্তি চট্টোপাধ্যায়ের বাঘ কবিতাটা পড়ে যাই সুন্দরবন যাবার আগে । ভাবি এবার তার দেখা পাবো । কিন্তু মা বনবিবির ইচ্ছে না থাকলে তো আর দেখা পাওয়া যায় না! বাঘ কিন্তু দেখতে অসাধারণ। প্রকৃতির মাঝে তার অসাধারণ রূপটাকে দেখবার লোভ  আমি সামলাতে পারিনা। সুন্দরবনের বাঘকে আমি নদীতে সাঁতার কাটতে দেখেছি। জঙ্গলের মধ্যে বসে থাকা অবস্থায় আমি দেখিনি পৃথিবীর মধ্যে একমাত্র সুন্দরবনের বাঘই মানুষকে খায় । সুন্দরবনের বাঘকে  বলা হয় inborn man eater tiger। সুন্দরবনের এখন বাঘের সংখ্যা ৯৬। মনে করা হয়, সাইবেরীয় বাঘের পর বেঙ্গল টাইগার দ্বিতীয় বৃহত্তম উপপ্রজাতি।  আমরা যখনই সুন্দরবনে যাই , অবচেতন মন বলে বাঘ দেখতে যাচ্ছি। সুন্দরবন কি শুধু বাঘ দেখার জায়গা? কী নেই সুন্দর বনে ।  সুন্দরবন যখন প্রথম সুন্দরবন যাই তখন সমস্ত লঞ্চ ছাড়তো  ক্যানিং থেকে। লঞ্চ মালিক...

ত্রিপুরা

ছবি
  তিন দিনের ত্রিপুরা  বামাপদ গঙ্গোপাধ্যায় ।  রাজা শব্দের সাথে একটা দ্যোতনা  কাজ করে। আমাদের সময় কোন রাজাকে আমরা দেখিনি কিন্তু রাজবাড়ী অনেক দেখেছি। ছোটবেলায় খুব ইচ্ছে ছিল রাজা দেখবার। পশ্চিমবঙ্গে বাস করে আমরা সকলেই মুর্শিদাবাদের সিরাজউদ্দৌলার বাড়ি কৃষ্ণনগরের গিয়ে আমরা রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি দেখেছি। রবীন্দ্রনাথের রাজর্ষি উপন্যাসটা পড়ার পর , পরবর্তী সময় বিসর্জন নাটক দেখেছিলাম সেটা রাজশ্রী একটা নাট্যাংশ। তখন মনে হয়েছিল এই মানিক্যদের একবার দেখার খুব ইচ্ছে গোবিন্দ মাণিক্য , বিক্রম মানিক্য এরকম ভাবে সেজে থাকেন ,  কি সিংহাসনে বসেন ? মানিক্যদের দেখতে গেলে যেতে হবে ত্রিপুরা। বিক্রম মানিক্য ১৯৪২ সালে ত্রিপুরায় বিমানবন্দর তৈরি করে ফেলেছিলেন। সেই সময় রাজা দেখার স্বপ্ন যা বিমান দেখার স্বপ্ন ও তাই ।  ভাবনায়  কোনদিনই ছিল না জীবনে বিমান চড়ার । রবীন্দ্রনাথের সাথে বিক্রম মানিক্যের একটা বিরাট সখ্যতা ছিল হয়তো রাজা বিমানের  টিকিট কেটে পাঠিয়ে দিতেন রবীন্দ্রনাথ এসে  থাকতেন মালঞ্চের বাড়িতে।  প্রাসাদ  ছবি অমর রায়      সেই বিমানে...

ভূটান

ছবি
ভূটান কথা বামাপদ গঙ্গোপাধ্যায় ।  হিমালয় নন্দিনী ভুটান । এই নন্দিনীকে দেখার জন্য এক দশক ধরে বাঙালি বহুবার ভুটানে গেছেন । করোনা পরিস্থিতির জন্য এখন প্রায় সব ভ্রমণ বন্ধ । কিন্তু বাঙালির কাছে ভুটান যাওয়া বন্ধ হয়ে গেছে আরো দু'বছর আগে । ভুটান সরকার চায় না অতিরিক্ত পর্যটক তাদের দেশে এসে দেশটাকে দূষণ ও অপরিচ্ছন্ন করে তুলুক । যার জন্য ভুটান তার বিদেশনীতিতে ভারতীয়দের ক্ষেত্রে ভুটানে প্রবেশের জন্য এমন একটা কর ধার্য করেছেন , তাতে বাঙালির নাভিশ্বাস হয়ে উঠেছে । দক্ষিণ এশিয়ার কোন দেশে ভিসার জন্য মনে হয় এত টাকা লাগেনা।  আমি ভুটানের বিদেশনীতি নিয়ে কোন কথা বলতে চাই না । সেটা তাদের দেশ । তাদের ভাবনা । কিন্তু পারো থিম্পু হা ভ্যালি বাঙালি পর্যটকদের বড় প্রিয় জায়গা ছিল । একদিকে হিমালয় নন্দিনী অন্যদিকে বিদেশ ভ্রমণ এই দুই আকর্ষণে বাঙালি বারবার ছুটে গেছে ভুটানে । ডুয়ার্স কথাটা এসেছে মনে হয় ভুটানকে কেন্দ্র করেই । উত্তরবঙ্গের কতগুলো দরজা দিয়ে ভুটানে যাওয়া যায় তাকে কেন্দ্র করেই ডুয়ার্স ।  আজ আমরা ঝাঁ-চকচকে রাস্তা দিয়ে ভুটানের প্রবেশ করি । একসময় কি ছিল এই ভুটানে ? না ছিল রাস্তা ...

রুদ্রপ্রয়াগ

ছবি
  সুর ও স্বরের মিলনক্ষেত্র রুদ্রপ্রয়াগ  বামাপদ গঙ্গোপাধ্যায় ॥  যদি আমি বলি সূর আর স্বরের মিলনক্ষেত্র রুদ্রপ্রয়াগ ; তা হলে সকলেই আমাকে ধমক দেবেন । কেন ? আসলে ওটা তো মন্দাকিনী - অলকানন্দার মিলনস্থল । পঞ্চ প্রয়াগের একটি প্রয়াগ । সেখানে সুর আর স্বরের প্রবেশ ঘটলো কি করে ? ছন্দকে যে ভাবে ভাঙ্গা যায় সেভাবেই ভেঙে একটু বলি । রাগরাগিণীর সৃষ্টিকর্তা নারদ । ছয় রাগ  ছত্রিশ  রাগিনীকে তিনি সৃষ্টি করেন  । নানান শব্দে নারদ সকলকে অহংকারের  নিজস্ব রূপটাকে প্রকাশ করলেন । শিবের কাছে গেলেন , শিব তার অহংকার দেখে অভিশাপ দিয়ে রাগারাগিনী দের ধ্বংস করলেন ।  রুদ্রপ্রয়াগ । ছবি তাপস কুমার দত্ত  সৃষ্টির মৃত্যু ঘটলে নারদ ভেঙে পড়লেন । নটরাজের কাছে নতজানু হয়ে প্রার্থনা করলেন তাদের ফিরিয়ে দেওয়ার জন্য । নটরাজ বললেন যাও,অলকানন্দা ও মন্দাকিনী সঙ্গমস্থলে গিয়ে তপস্যা করো কয়েক বছর ,তারপর ফিরে পাবে তাদের । আর সেটাই করলেন নারদ মুনি । সূর আর স্বরের মিলন ঘটলো রুদ্রপ্রয়াগে । প্রথমে বাঁচিয়ে তুললেন রাগদের । নারদ সংহিতায় বর্ণনা আছে, ছয় রাগ এবং ছত্রিশ রাগিণীর । রাগের চলন এবং ...

তুঙ্গনাথ

ছবি
  তুঙ্গনাথের পথে বামাপদ গঙ্গোপাধ্যায় তাঁরা কি জানে সে কি চায় ? তাঁরা  জানতো বলেই হয়তো অনেক কিছুই পেয়েছে । চাওয়া আর পাওয়ারা  মধ্যে একটা টান আছে । তবে বিশালতাকে ধরার জন্য যে টান দরকার তা আমার মধ্যে উপলব্ধিতে আছে,  ধরার ক্ষমতা নেই । টান আছে বলেই আমায় টেনে নিয়ে গেছেন । ধুতি পড়া একজন বাঙালি মানুষ । টুক টুক করে হেঁটে চলেছেন দোগলভিটার রাস্তায় । বাড়িটা তিনি  এখানেই করেছিলেন হিমালয়কে আরো নিবিড় ভাবে দেখার জন্য । ছোট বেলায় এই মানুষটার স্বপ্ন  দেখতাম । তিনি দোগলভিটার রাস্তায় দাঁড়িয়ে দেখছেন , ওটা  চৌখাম্বা। পাশে শিবলিঙ্গ এই ভাবেই স্বপ্নে আমায় দেখাতেন ।  সেই মানুষটার নাম উমাপ্রসাদ মুখোপাধ্যায়।হিমালয়ের পথে পথে পড়ে পড়ে মুখস্ত করে ফেলেছিলাম।সেটাই মনে মনে সারাদিন ভাবতাম আর সেটাই স্বপ্নে দেখতাম ।  হিমালয়ের সাথে পরিচয় হয়েছিল পাঁচ বছর বয়েসে । আর  হিমালয়কে হাতে ধরে আমায় চিনিয়ে ছিলেন আরো এক ধুতি পড়া মানুষ তাঁর নাম নিমাই অধিকারী । তিনি ছিলেন আমার বাবার বন্ধু ।  ছোট বেলায় লাইব্রেরীতে  আমাদের বেছে বেছে বই দিতেন। সেই মানুষটিই আমায় হিমালয় চিনিয়ে ছ...

লাল কাঁকড়া বীচ

ছবি
  লাল কাঁকড়ার ঘরে  বামাপদ গঙ্গোপাধ্যায় ॥ মন্দারমণি যাবার জন্য চাউল খোলা মোড়ের কাছে  দাঁড়িয়ে আছি । দীঘার থেকে প্রায় ২৪ ,কিমি আগে এই মোড়ে দাঁড়িয়ে পুজোর কটাদিন দেখলাম কী হারে গাড়ি যাচ্ছে আর আসছে । আমার অবশ্য মন্দারমণি যাবার ইচ্ছে নেই, কাছে পিঠে  যদি একটা নিরিবিলি বীচ পাওয়া যায় তা হলে নিজের সাথে নিজের একটু কথা বলা যায় ।কী কথাই বলবো । বাড়ি ফিরে মনে হবে বেশি কথা হলো ।লোকে বলবে মূর্খ বড়ো সামজিক নয় । কোথায় যাই? একজন বলেছিলো লাল কাঁকড়া বীচ গেলে আপনি একা থাকতে পারবেন । আমি মনকে বললাম চলো নিজ নিকেতনে । ঝাউ গাছের ফাঁক দিয়ে সূর্য নিভে যাচ্ছে  চাউল খোলা থেকে একটা অটো নিলাম। ২০০ টাকা দিয়ে। মাত্র ৯ কিমি রাস্তা ২০০ টাকা! অগত্যা মধুসূদন ! ভাবি আমাদের গ্রামের বাড়ি যাচ্ছি ।  মেদিনীপুরের লাল মাটি রূপ এখানে নেই। রাস্তার দুই ধারে পুকুরে  হাঁস চই চই । রোদে শুকাতে দেয়া হয়েছে শুটকি মাছ । মোড়ের মাথায় বাগদা আর গলদা চিংড়ির দোকান । এক জায়গায় লেখা রয়েছে বিভিন্ন রকম কাঁকড়া পাওয়া যায় । আমি তো সেভাবে ভেরি দেখতে পাচ্ছি না । ৫ কিলোমিটার যাওয়ার পরেই প্রকৃতি একটু পাল্টাতে শুর...