পোস্টগুলি

রুদ্রপ্রয়াগ

ছবি
  সুর ও স্বরের মিলনক্ষেত্র রুদ্রপ্রয়াগ  বামাপদ গঙ্গোপাধ্যায় ॥  যদি আমি বলি সূর আর স্বরের মিলনক্ষেত্র রুদ্রপ্রয়াগ ; তা হলে সকলেই আমাকে ধমক দেবেন । কেন ? আসলে ওটা তো মন্দাকিনী - অলকানন্দার মিলনস্থল । পঞ্চ প্রয়াগের একটি প্রয়াগ । সেখানে সুর আর স্বরের প্রবেশ ঘটলো কি করে ? ছন্দকে যে ভাবে ভাঙ্গা যায় সেভাবেই ভেঙে একটু বলি । রাগরাগিণীর সৃষ্টিকর্তা নারদ । ছয় রাগ  ছত্রিশ  রাগিনীকে তিনি সৃষ্টি করেন  । নানান শব্দে নারদ সকলকে অহংকারের  নিজস্ব রূপটাকে প্রকাশ করলেন । শিবের কাছে গেলেন , শিব তার অহংকার দেখে অভিশাপ দিয়ে রাগারাগিনী দের ধ্বংস করলেন ।  রুদ্রপ্রয়াগ । ছবি তাপস কুমার দত্ত  সৃষ্টির মৃত্যু ঘটলে নারদ ভেঙে পড়লেন । নটরাজের কাছে নতজানু হয়ে প্রার্থনা করলেন তাদের ফিরিয়ে দেওয়ার জন্য । নটরাজ বললেন যাও,অলকানন্দা ও মন্দাকিনী সঙ্গমস্থলে গিয়ে তপস্যা করো কয়েক বছর ,তারপর ফিরে পাবে তাদের । আর সেটাই করলেন নারদ মুনি । সূর আর স্বরের মিলন ঘটলো রুদ্রপ্রয়াগে । প্রথমে বাঁচিয়ে তুললেন রাগদের । নারদ সংহিতায় বর্ণনা আছে, ছয় রাগ এবং ছত্রিশ রাগিণীর । রাগের চলন এবং ...

তুঙ্গনাথ

ছবি
  তুঙ্গনাথের পথে বামাপদ গঙ্গোপাধ্যায় তাঁরা কি জানে সে কি চায় ? তাঁরা  জানতো বলেই হয়তো অনেক কিছুই পেয়েছে । চাওয়া আর পাওয়ারা  মধ্যে একটা টান আছে । তবে বিশালতাকে ধরার জন্য যে টান দরকার তা আমার মধ্যে উপলব্ধিতে আছে,  ধরার ক্ষমতা নেই । টান আছে বলেই আমায় টেনে নিয়ে গেছেন । ধুতি পড়া একজন বাঙালি মানুষ । টুক টুক করে হেঁটে চলেছেন দোগলভিটার রাস্তায় । বাড়িটা তিনি  এখানেই করেছিলেন হিমালয়কে আরো নিবিড় ভাবে দেখার জন্য । ছোট বেলায় এই মানুষটার স্বপ্ন  দেখতাম । তিনি দোগলভিটার রাস্তায় দাঁড়িয়ে দেখছেন , ওটা  চৌখাম্বা। পাশে শিবলিঙ্গ এই ভাবেই স্বপ্নে আমায় দেখাতেন ।  সেই মানুষটার নাম উমাপ্রসাদ মুখোপাধ্যায়।হিমালয়ের পথে পথে পড়ে পড়ে মুখস্ত করে ফেলেছিলাম।সেটাই মনে মনে সারাদিন ভাবতাম আর সেটাই স্বপ্নে দেখতাম ।  হিমালয়ের সাথে পরিচয় হয়েছিল পাঁচ বছর বয়েসে । আর  হিমালয়কে হাতে ধরে আমায় চিনিয়ে ছিলেন আরো এক ধুতি পড়া মানুষ তাঁর নাম নিমাই অধিকারী । তিনি ছিলেন আমার বাবার বন্ধু ।  ছোট বেলায় লাইব্রেরীতে  আমাদের বেছে বেছে বই দিতেন। সেই মানুষটিই আমায় হিমালয় চিনিয়ে ছ...

লাল কাঁকড়া বীচ

ছবি
  লাল কাঁকড়ার ঘরে  বামাপদ গঙ্গোপাধ্যায় ॥ মন্দারমণি যাবার জন্য চাউল খোলা মোড়ের কাছে  দাঁড়িয়ে আছি । দীঘার থেকে প্রায় ২৪ ,কিমি আগে এই মোড়ে দাঁড়িয়ে পুজোর কটাদিন দেখলাম কী হারে গাড়ি যাচ্ছে আর আসছে । আমার অবশ্য মন্দারমণি যাবার ইচ্ছে নেই, কাছে পিঠে  যদি একটা নিরিবিলি বীচ পাওয়া যায় তা হলে নিজের সাথে নিজের একটু কথা বলা যায় ।কী কথাই বলবো । বাড়ি ফিরে মনে হবে বেশি কথা হলো ।লোকে বলবে মূর্খ বড়ো সামজিক নয় । কোথায় যাই? একজন বলেছিলো লাল কাঁকড়া বীচ গেলে আপনি একা থাকতে পারবেন । আমি মনকে বললাম চলো নিজ নিকেতনে । ঝাউ গাছের ফাঁক দিয়ে সূর্য নিভে যাচ্ছে  চাউল খোলা থেকে একটা অটো নিলাম। ২০০ টাকা দিয়ে। মাত্র ৯ কিমি রাস্তা ২০০ টাকা! অগত্যা মধুসূদন ! ভাবি আমাদের গ্রামের বাড়ি যাচ্ছি ।  মেদিনীপুরের লাল মাটি রূপ এখানে নেই। রাস্তার দুই ধারে পুকুরে  হাঁস চই চই । রোদে শুকাতে দেয়া হয়েছে শুটকি মাছ । মোড়ের মাথায় বাগদা আর গলদা চিংড়ির দোকান । এক জায়গায় লেখা রয়েছে বিভিন্ন রকম কাঁকড়া পাওয়া যায় । আমি তো সেভাবে ভেরি দেখতে পাচ্ছি না । ৫ কিলোমিটার যাওয়ার পরেই প্রকৃতি একটু পাল্টাতে শুর...

বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়

ছবি
  বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়  বামাপদ গঙ্গোপাধ্যায়    গঙ্গার তীরে যদি শহর সে শহর তো সৌভাগ্যের শহর হবেই । মাটির একটা নিজস্ব গুণ থাকবেই । আমি পুজোর পর যে শহরে এসেছি তার নাম ভাগলপুর বিহারের একটি জেলা। ভাগলপুরকে বলা হয় সৌভাগ্যের শহর। সত্যিই আমার সৌভাগ্য যে আমি এই সৌভাগ্যের শহরে এসেচি । না এলে জানতেই পারতাম না এতো কিছু দেখার আছে । এক যাত্রায় দেখে নেওয়া যায় পাহাড়, জঙ্গল , নদী, ইতিহাস, মাইথলজি ।  মহাভারতের সময় গঙ্গার তীরে বুড়ানাথের প্রাচীন মন্দিরে পাণ্ডবরা অজ্ঞাতবাসের সময়ে এই মন্দিরে কিছু দিন অতিবাহিত করেছেন । ভাগলপুর জৈনদের পরম তীর্থ ক্ষেত্র । এই শহরে জন্ম গ্রহন করেন ১২ তম জৈন তীর্থঙ্কর বাসু পূজ। আমার চারদিন থাকার ভাবনা ভাগলপুরে । তারমধ্যে একদিন যাব প্রাচীন বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় দেখতে । একদিন যাব মাইথলজির পথ ধরে মন্দার পর্বতে । বিক্রমশিলা খননকার্য পড়ে পাওয়া স্তুপ  বিহার ছিল এক সময় সংস্কৃতি ও শিক্ষার মূল পীঠস্থান ।বুদ্ধদেবের ধর্মীয় অনুরাগীরা বা পৃষ্ঠপোষক শিক্ষার জন্য বেছে নিয়েছিলেন বিহারকে । প্রথম বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয় । বৌদ্ধ সংস্কৃতির পীঠস্...

পুরুলিয়ায় দু'দিনের ভ্রমণ

ছবি
অচেনা পুরুলিয়ায়  দু'দিনের ভ্রমণ বামাপদ গঙ্গোপাধ্যায়। একেই বলে রুচির সমগ্রতা ।একজন এসে  আমায় বললেন পুরুলিয়া যাচ্ছেন ? আমি বললাম হ্যা । তিনি জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছেন পুরুলিয়ার? আমি কিছু বলার আগেই তিনি বললেন পাখি পাহাড়,মুরগুমা ,আপার ড্যাম ,লোয়ার ড্যাম , সব দেখে আসবেন, খুব ভালো লাগবে । আমি আর কিছু বলতে পারলাম না । তার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলাম । আমি যাচ্ছি নিস্তব্ধতার তরঙ্গে । কি করে তোকে বোঝাই আমি কিছুই দেখতে যাচ্ছি না । আমি যাচ্ছি নিজের সাথে কথা বলতে ।  পুরুলিয়ার সুন্দরবন  আকাশ জুড়ে আঁকাবাঁকা রঙিন আলোর রেখা ।আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে । একটু আগেই ঝমঝম করে বৃষ্টি হয়েছে রঘুনাথপুরে । জয়চন্ডী পাহাড় পেরিয়ে লেভেল ক্রসিং এর সামনে দাঁড়িয়ে আছি । আরেকটু গেলেই আদ্রা  রেলওয়ে স্টেশন । সেখান থেকে যেতে হবে আমাদের কাশীপুরে । কাশিপুর রাজবাড়ি সকলের খুব পরিচিত জায়গা । এখান থেকে আরও ৭ কিলোমিটার যেতে হবে আমাদের । দ্বারকেশ্বর নদীর ব্রিজ পেরিয়ে যখন যাচ্ছি অন্ধকার নেমে এসেছে,কিন্তু কাশ ফুলের সাদা দোলা দেখা যাচ্ছে । আমরা যাচ্ছি রঞ্জনডি লেকে। যখন পৌঁছলাম ঘ...

লায়ন সিটি : সিঙ্গাপুর

ছবি
  লায়ন সিটি : সিঙ্গাপুর বামাপদ গঙ্গোপাধ্যায় । সিঙ্গাপুর নামটা শুনলেই আমার মনটা ভয়ে গুটিয়ে যায় । আবার আনন্দ ও হয় । প্রথমবার সিঙ্গাপুরে গিয়ে আমার এক পিসিকে সিঙ্গাপুর বিমান বন্দরে হারিয়ে ফেলেছিলাম । ৮ ঘন্টা এয়ারপোর্টে বসে থাকার পর , তাকে খুঁজে পাওয়া গেল , আমাদেরই বুক করা হোটেলে গিয়ে । তিনি এয়ারপোর্টে  পথ হারিয়ে কাউকে না জানিয়ে একাই চলে গিয়ে ছিলেন হোটেলে । সে এক কঠিন পরিস্থিতির মধ্যে ৮ ঘন্টা আমার সময় কেটেছে । সুখের কথা আবার পরের বার আমার হারিয়ে যাওয়া থাইল্যান্ডের বান্ধবী জুলিকে খুঁজে পেয়েছিলাম এই সিঙ্গাপুরের বাসস্ট্যান্ডে । সেও এক পরম প্রাপ্তি ।  সিঙ্গাপুরের সবচেয়ে আকর্ষণীয় স্থান  ছোট্ট একটা দেশ সিঙ্গাপুর । অসম্ভব সময়ানুবর্তিতা । সুশৃংখল একটি দেশ সারা বিশ্বের মধ্যে এই দেশটাই মনে হয় সবচেয়ে বেশি প্রফেশনাল। কঠিন ইংরেজি বলে । লন্ডনে গিয়ে দেখেছি ব্রিটিশরা ও এত শক্ত ইংরেজি বলে না । সিঙ্গাপুরে বেড়াতে গিয়ে সময় নিয়ে বাঙালির যে কি লেজে গোবরে অবস্থা হয় তার প্রমান আমি অনেকবার পেয়েছি । গাড়ি যদি সকাল সাত টায় রওনা হয় , হোটেলে সে গাড়ি চলে আসে সাড়ে ছয়টা থেকে ...

ভীমভেটকার গুহা চিত্র।

ছবি
  ভীমভেটকা বামাপদ গঙ্গোপাধ্যায় । জিভ-কাটা লোকটা এখনও লুকিয়ে আছে এই পাহাড়ের মধ্যে? আর সেই লোকটা গুহামানব সেজে তাদের ভয় দেখিয়েছিল? গুহাগুলো সবই পাহাড়ের একদিকে। সেখানে যে গুহার মধ্যে এত ছবি আছে, তার সব ছবি স্রেফ ছবি নয়। সেগুলো ভাষা। তার মানে চিত্রভাষা। মিসরে পিরামিডের মধ্যে যেমন হিয়েরোগ্নিফিকস, অর্থাৎ ছবির মধ্যে ভাষা আছে, সেই রকম! ভূপালে রাত্তিরবেলা অস্পষ্ট চাঁদের আলোয় পাহাড়টাকে কী রকম ভয়ের জায়গা বলে মনে হয়। সুনীল গঙ্গোপাধ্যায়ের ভূপাল রহস্য’কিশোর উপন্যাসে এই ভাবেই দেখা হয়েছিল  যুদ্ধের ছবি  ভীমভেটকাকে । সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখাটি পড়ার আগেই একবার গিয়ে ছিলাম ভীমভেটকা । ঘন জঙ্গল , পাথরের রুক্ষ ভূমি , মানুষজন নেই , রহস্য-রোমাঞ্চ এর মত লুকিয়ে থাকে একটা স্তব্দতা। ভূপালের আব্দুল্লাহ গঞ্জ । রেল লাইন পার করলেই বিন্ধ্য পর্বতের উঁচু নিচু ঢেউ। আর এখানে লুকিয়ে আছে মানব সভ্যতার এক প্রাচীন নিদর্শন। গুহাচিত্র । গুহাচিত্র বললেই আমাদের চোখের সামনে ফুটে ওঠে অজন্তার ছবি। বুদ্ধদেবের সমসাময়িক বুদ্ধদেবের পরে আমরা অজন্তার গুহাচিত্র কে পেয়েছি। আর ভীমভেটকার গুহাচিত্র অনেক অনেক বছর আ...